ভর্তি তথ্য

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে — আসন সংখ্যা সীমিত।

প্রক্রিয়া

ভর্তির চারটি সহজ ধাপ

সম্পূর্ণ প্রক্রিয়াটি সরল ও অভিভাবক-বান্ধব রাখা হয়েছে। প্রয়োজনে কার্যালয় সহায়তা করবে।

আবেদনপত্র সংগ্রহ

কার্যালয় থেকে অথবা এই পাতার অনলাইন ফর্মের মাধ্যমে আবেদন জানান।

নথিপত্র জমা

পূর্ববর্তী শ্রেণির মার্কশিট, জন্ম প্রমাণপত্র ও ছবি জমা দিন।

ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার

শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়।

ফি জমা ও নিশ্চিতকরণ

নির্বাচিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করুন।

যোগ্যতা ও নথিপত্র

আবেদনের শর্তাবলি

  • পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
  • একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মাধ্যমিক উত্তীর্ণের মার্কশিট আবশ্যক।
  • পূর্ববর্তী বিদ্যালয়ের ছাড়পত্র (Transfer Certificate)।
  • জন্ম প্রমাণপত্র ও আধার কার্ডের প্রতিলিপি।
  • শিক্ষার্থীর ৪ কপি ও অভিভাবকের ২ কপি পাসপোর্ট আকারের ছবি।
  • আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিপত্র।
ফি কাঠামো (২০২৬ শিক্ষাবর্ষ)
শ্রেণিভর্তি ফিমাসিক
পঞ্চম – অষ্টম২,০০০ টাকা৪৫০ টাকা
নবম – দশম২,৫০০ টাকা৬০০ টাকা
একাদশ – দ্বাদশ (কলা)৩,০০০ টাকা৭৫০ টাকা
একাদশ – দ্বাদশ (Computer Science)৩,৫০০ টাকা৯০০ টাকা
আবাসিক (হোস্টেল ও খাদ্য)২,৮০০ টাকা

* ফি সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য কার্যালয়ে যোগাযোগ করুন: +৯১ ৭০২৯ ৯১ ৫১২৯

অনলাইন আবেদন

আবেদনপত্র পূরণ করুন

  WPConvert.ai